কাশ্মির সমস্যা সমাধানে মোশাররফের আহবান
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেন, বিতর্কিত কাশ্মির ইস্যু নিয়ে আলাপ আলোচনার উন্নতি না ঘটলে ভারতের সাথে শান্তি প্রক্রিয়া বিঘিœত হবে।
সাম্প্রতিক সময়ে দু দেশের মধ্যে বেশ কিছু পদক্ষেপ গৃহিত হলেও কাশ্মির ইস্যু নিয়ে তেমন কোন অগ্রগতী সাধিত হয়নি বলে জেনারেল মোশাররফ জানান। তিনি আশংকা প্রকাশ করে বলেন যে এতে দু’দেশের বৈরীভাব বাড়বে বৈ কমবেনা। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
দক্ষিন এশিয়ার এ দুই প্রতিদ্বন্ধি দেশ কাশ্মিরসহ বিভিন্ন ইস্যু নিয়ে গত জানুয়ারি থেকে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের জাতীয় দিবসে সামরিক বাহিনীর কোচকাওয়াজে অংশগ্রহনকালে তিনি বলেন, মূল সমস্যা সমাধানের ব্যাপারে কোন অগ্রগতী না হলে পারস্পরিক আস্থা ও বিশ্বাস হ্রাস পাবে। আমরা শান্তি চাই এবং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। তবে আমরা কারো চাপের কাছে মাথা নত করব না।
কাশ্মির ইস্যু সমাধানকল্পে একটি পথ খোঁজে বের করতে হবে যা ভারত, পাকিস্তান এবং কাশ্মিরের জনগনের মনঃপূত হবে। ভারত অধ্যুষিত মুসলিম বিচ্ছিন্নতাবাদীদেরকে নৈতিক, কুটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন পাকিস্তান অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।
