২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তি কাপুরের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতীয় চলচ্চিত্রের ভিলেনখ্যাত অভিনেতা শক্তি কাপুরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একটি টিভি অনুষ্ঠানে কয়েকজন অভিনেতা এবং পরিচালকের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করায় তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

শনিবার ভারতীয় চলচ্চিত্র নির্মাতা পেহলাজ নিহালিনী  জানিয়েছেন শক্তি কাপুরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিহালিনী  সাংবাদিকদের জানান, কাপুর নিজের ভুলের জন্য লজ্জিত। তিনি বলেছেন, শক্তি কাপুর যখন নিজেই একজন অভিনেতা এবং তার হাতেও ৩-৪ টি সিনেমা রয়েছে কাজেই তার কাউকে নিয়ে মন্তব্য করা সাজে না। নিহালিনী বলেছেন, রাজনীতিবিদ শত্রুঘœ সিনহা আমাকে জানিয়েছে যে ওই টিভি চ্যানেলটি কাপুরের বিরুপ মন্তব্য  সংক্রান্ত আর কোন ভিডিও প্রদর্শন করবে না।  

সুভাষ ঘাই এবং ইয়াশ চোপড়ার মত পরিচালক শক্তি কাপুরের  সাথে কাজ করবে কিনা এমন এক প্রশ্নের  জবাবে নিহালি বলেন, অবশ্যই। কারন তারাও চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত।