২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ অরলিয়নসে অ্যাপার্টমেন্টে আগুন, একই পরিবারের ১১ জনের মৃত্যু

নিউ অরলিয়নসের একটি এপার্টমেনেট আগুন লেগে একই পরিবারের ১১ সদস্য মারা গেছে। ঘটনার বিবরনে জানা যায়, বিছানার তোশকে আগুন লাগলে এপার্টমেন্টের বাসিন্দারা দরজা দিয়ে তোশকটি টেনে বের করার চেষ্টা করে, কিন্তু তা দরজায় আটকে যায় এবং আগুন পুরো এপার্টমেন্টে ছড়িয়ে পড়ে। এপার্টমেন্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার একথা জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:26 PM

ওই অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ না থাকায় পরিবারের সদস্যরা মোমবাতি জ্বালিয়েছিলেন, মোমবাতির আগুন প্রথমে তোশকে এবং পরে এপার্টমেন্টে ছড়ায়।

পরিবারের অন্য চার সদস্য দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছে। মৃতদের বয়স ৬ মাস থেকে ৪২ বছরের মধ্যে।

মিসিসিপি নদীর তীরবর্তী নিউ অরলিয়নস শহরের ওই অ্যাপার্টমেন্টটি একটি নিম্বমধ্যবিত্ত এলাকায় অবস্থিত।

শহরের শেরিফের মুখপাত্র বব গার্নার বলেন, দুর্ঘটনা থেকে চার জন বেঁেচ গেছে। কিন্তু তারা কিভাবে ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে এল তা স্পষ্ট নয়।