২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড. কাদির খান ইরানের কাছে পারমনবিক তথ্য ও প্রযুক্তি পাচার করেছেন: পাকিস্তান

পাকিস্তানের পারমানবিক অস্ত্র কর্মসূচির সাবেক প্রধান ড. আব্দুল কাদির খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি ও প্রযুক্তি সংক্রান্ত গোপনীয় তথ্য ইরানের কাছে পাচার করেছেন। পাকিস্তান এ কথা নিশ্চিত করে বলেছে এবং পারমানবিক তথ্য ও প্রযুক্তি পাচারের ব্যাপারে এই প্রথম পাকিস্তানি কর্মকর্তারা সরাসরি বিবৃতি দিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সেমিনারে বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিজ্ঞানী আব্দুল কাদির ইরানের কাছে ব্যক্তিগতভাবে গোপনীয় তথ্য পাচার করেছেন। এ ব্যাপারে দায়-দায়িত্ব তারই, পাকিস্তান সরকারের সেখানে কিছুই করার ছিলনা।

মন্ত্রী বলেন, ড. খান নিজ দায়িত্বেই গোপনীয় তথ্য পাচারের কাজটি করেছেন। তবে তিনি এ কথাও বলেন যে, ড. খানকে এ কারনে অন্য কোনও রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে না।

তিনি  ইরানের পারমানবিক কর্মসূচি নিয়ে কোনও উগ্র পদক্ষেপ গ্রহন না করে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর জোরারোপ করেন। তিনি বলেন, ইরান ইরাকের চেয়েও বড় দেশ, এবং আমাদের প্রতিবেশী দেশ। অতএব, ভবিষ্যত ক্রিয়া-প্রতিক্রিয়া ভেবেই ইরানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিত।

রশিদ আরও বলেন,  একটি দেশে গনমাধ্যম যদি স্বাধীন হয় তবে এর রাজনীতি হয় জীবন্ত এবং এর  বিপরীতটাও সত্য।

তিনি বলেন, পাকিস্তান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী এবং রাজনৈতিক স্থিতিশীলতা চায়। বেনজির ভুট্টো যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসার পর সরকার তার সাথে রাজনৈতিক পুনর্গঠন আলোচনায় বসতে আগ্রহী।