আবু গারিব কারাগার ইরাকীদের কাছে হস্তান্তরিত হচ্ছে
মার্কিন কর্তৃপক্ষ আবু গারিব কারাগারের নিয়ন্ত্রন ইরাকী নব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তরের ব্যাপারে রাজি হয়েছে। আবু গারিব ইরাকে মার্কিন বাহিনীর বন্দি নির্যাতনের জন্য সবচাইতে আলোচিত। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
ইরাকের মানবাধিকার মন্ত্রী বখতিয়ার আমিন গতকার গার্ডিয়ান পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাগদাদের পশ্চিমে বন্দিদের উপর নির্যাতন কেলেংকারির কেন্দ্র হিসেবে পরিচিত আবু গারিবসহ চারটি কারাগার উঠিয়ে নেয়ার ব্যাপারে মার্কিন বাহিনী রাজী হয়েছে।
আমিন আরো বলেন, ইরাকের কেন্দ্রস্থলে অরও দুটি লোকেশন এবং দক্ষিনে বৃটিশ পরিচালিত একটি কারাগারও নব নির্বাচিত ইরাক সরকারের কাছে হস্তান্তর করা হবে।
