২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধি

মার্কিন যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির কারনে গত চার মাসেন মধ্যে পেট্রোলের দাম সর্Ÿোচ্চ ৫৩ মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

নিউ ইয়র্কে ব্যারল প্রতি স্বল্প-অপরিশোধিত তেলের দাম ৫৩ দশমিক ০৩ ডলার থেকে বেড়ে ৫৩ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে।

গ্যাসোলিনের মূল্য গ্যালন প্রতি ১ দশমিক ৪৮৫০ ডলারে দাঁড়িয়েছে এবং এটাই এ যাবৎ গ্যাসোলিনের রেকর্ড মূল্য। 

তেলের মূল্যের এ উর্ধগতির সাথে পাল¬া দিতে না পেরে টেক্সাসের ওয়েষ্টার্ন রিফাইনারী কোম্পানি পেট্রোলের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

সিটি গ্র“প গে¬াবাল মার্কেট বিশেষজ্ঞ কাইল কোপার রয়টার্সকে বলেন, তেলের বাজার আসলেই উঠতির দিকে।

তেল বানিজ্য বিশেষজ্ঞ এড শিলার বলেন, তেলের মূল্য বৃদ্ধির কারন হচ্ছে টেক্সাসে পেট্রোলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া।

এদিকে যন্ত্রপাতির সমস্যার কারনে হিউষ্টনের রিফাইনারী কোম্পানিটি বন্ধ হয়ে গেছে।  অপরদিকে মঙ্গলবার টেক্সাসের বৃটিশ পেট্রোলিয়াম সল্প সময়ের জন্য বন্ধ থাকে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেলের মূল্য গত বছরের তুলনায় প্রায় শতকরা ৪৫ ভাগ বেশি।