চীনে খনিতে বিস্ফোরণে ২০ স্কুল ছাত্র নিহত
উত্তর চীনে এক মর্মান্তিক কয়লা খনি বিস্ফোরনে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০ জন ছাত্র নিহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
চীনের অন্যতম প্রধান কয়লা খনি এলাকা সানঝি রাজ্যে বুধবার বিস্ফোরনটি সংঘটিত হয়।
সানঝি কমার্শিয়াল সংবাদ মাধ্যম মর্মান্তিক এ দুর্ঘটনার অত্যন্ত বেদনাময় বিবরন দিয়ে লিখেছে গ্রেড স্কুলের কমপক্ষে ২০জন ছাত্র পাঠরত অবস্থায় সমাহিত হয়ে গেল।
কমার্শিয়াল নিউজ, সানঝি কমার্শিয়াল এবং সানঝি ইভেনিং নিউজ জানিয়েছে নিহত খনি ম্যানেজার লু মাওলিনকে সনাক্ত করা গেছে এবং তার স্ত্রী মারাতœক জখম হয়েছে।
সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে বেইশিন প্রাথমিক বিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
একজন সরকারি কর্মকর্তা জানান, বিস্ফোরনের ব্যাপারে অতিরিক্ত কোনও তথ্য তার জানা নেই; এ ব্যাপারে ফায়ার সার্ভিস এবং সংশি¬ষ্ট কর্তৃপক্ষ কোনও সদুত্তর দেয়নি।
বর্তমান শিল্প-বাস্তবতায় চীনের কয়লা খনিকে পৃথিবীর ভয়াবহতম মৃত্যু গহবর হিসেবে ধরা হয়ে থাকে। প্রতিবছর নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার কারণে হাজার হাজার মানুষ মৃত্যুর শিকার হয়।
