২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বালিতে বোমা বিস্ফোরণের দায়ে বশিরের কারাদন্ড

বালিতে বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার দায়ে ইন্দোনেশিয়ার একটি আদালত ধর্মীয় নেতা আবু বকর বশিরকে কারাদন্ড দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

অবশ্য, ২০০৩ সালে জাকার্তার ম্যারিওট হোটেলে বোমা হামলার দায় থেকে বশিরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিবিসি সংবাদদাতা রাসেল হারভে জানান, বালি বোমা বিস্ফোরণের ঘটনায় ইন্দোনেশিয়ার একটি আদালত ধর্মীয় নেতা বশিরকে দুই থেকে আড়াই বছরের কারাদন্ড দিয়েছে।

ঐ সংবাদদাতা আরও জানান, তুলনামুলকভাবে তাকে কম সাজা দেয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন।

ইন্দোনেশিয়ার প্রবীন ধর্মীয় নেতারা জানিয়েছেন, বশিরের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় এবং তারা এ ব্যাপারে উচ্চ আদালতে আবেদন করবেন।