২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বিভিন্ন মসজিদে গোপন পর্যবেক্ষণ ব্যবস্থা

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীরা পারমানবিক অস্ত্র সংগ্রহ করতে পারে এই আশঙ্কায় মার্কিন কর্তৃপক্ষ সেখানে গোপনীয়তার সাথে বিভিন্ন মসজিদে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2005, 12:54 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বিভিন্ন মসজিদ এবং ব্যক্তিগত ঠিকানাসমূহে তেজষ্ক্রিয় রশ্মিসংগ্রহের বিষয় পর্যবেক্ষণ করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিচার বিভাগের একজন মুখপাত্র জানান, আল-কায়েদার সাথে যুদ্ধের জন্য এই কর্মসূচির প্রয়োজন রয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্দেহভাজন সন্ত্রাসীদের যোগাযোগের সন্দেহে আমেরিকানদের টেলিফোনে আড়ি পাতার বিষয় অনুমোদনের কথা স্বীকার করেন।

গত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ২০০২ সাল থেকে পারমানবিক নজরদারির প্রকল্পটি চালু করা হয় যা এফবিআই এবং জরুরী পারমানবিক শক্তি সমর্থক দলের দ্বারা পরিচালিত হচ্ছে।

এফবিআই’র একজন মুখপাত্র এ খবরের সত্যতার বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনটিই করেননি।

যুক্তরাষ্ট্রের ইসলামী নেতৃবৃন্দ এই কর্মসূচির নিন্দা জানিয়ে বলেছেন, শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী হবার কারণে এখানকার মুসলমানরা সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।