২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচটি স্পন্দনেই জেনে নিন হৃদযন্ত্রের পরিস্থিতি

পাঁচটি স্পন্দনেই ’দি লাইট স্পীড ভল্যুম কম্পিউটেড টমোগ্রাফি’ (ভিসিটি) হৃদযন্ত্রের ঝকঝকে ছবি দিতে সক্ষম । এর ফলে মাত্র কয়েক সেকেন্ডে রোগ নির্ণয় সম্ভব।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এই তড়িৎগতি সম্পন্ন যন্ত্রটি রোগ নির্ণয়ের ধারায় আমূল পরিবর্তন আনবে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

মাত্র ১০ সেকেন্ডে কিডনির ছবি পাওয়া যাবে এই যন্ত্রে। এনজিওগ্রাফি, ব্রেনস্ক্যান, কিংবা বডিস্ক্যানের মত সময় সাপেক্ষ ও কষ্টকর পরীক্ষানিরীক্ষাগুলো চটজলদি করে নেয়া যাবে এখন থেকে। পাশাপাশি যন্ত্রটি হৃদযন্ত্রের ও রক্তপরিবাহী শিরার পুঙ্খানুপুঙ্খ স্থির ছবিও ধারণ করবে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত যন্ত্রপাতিগুলোর তুলনায় ভিসিটি ব্যবহারকারীদের জন্য অনেক বেশি সুবিধাজনক এবং সুলভ। নতুন যুগের এ যন্ত্রটির দাম পড়বে ছয় দশমিক ছয় ছয় কোটি টাকা।