বাগদাদে যাত্রীবাহী বাসে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩০
ইরাকের রাজধানী বাগদাদে একটি যাত্রীবাহী বাসে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। ইরাকি পুলিশ জানায়, বাগদাদের দক্ষিণাঞ্চলের আল-নাহদা বাস স্টেশন থেকে শিয়া অধ্যুষিত নাসিরিয়ার উদ্দেশে যাত্রার সময় এই বোমা হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলায় বাসটি সম্পূর্নরূপে ভস্মীভূত হয় এবং এতে ২৫ জন আহত হয়েছে।
আগামী বৃহস্পতিবার সাদ্দাম পরবর্তী সংসদ নির্বাচনের প্রাক্কালে ইরাক জুড়ে মার্কিন বিরোধী হামলা বৃদ্ধি পেয়েছে। গাড়ি বোমা হামলায় দু’টি খাবার ও পানীয়র দোকানও ধ্বংস হয়।
চারমাস আগে এই বাস স্টেশনে পরপর তিনটি গাড়ি বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত এবং ৮৯ জন আহত হয়।
সোমবার আরেকটি ঘটনায় দুই আত্মঘাতি বোমা হামলাকারী বাগদাদের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ৩৬ জনকে হত্যা করে।
