২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইটহুড উপাধি লাভ করলেন অক্সফোর্ডের গণিতবিদ জন বল

বিশ্বখ্যাত গণিতবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন বল এ বছর ‘নাইট হুড’ উপাধি লাভ করেছেন। নতুন বছরের ‘অনার লিস্ট’ অনুযায়ী আরো অনেকের সাথে তিনি এই সম্মান লাভ করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

জন বল বর্তমানে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকাল ইউনিয়ন (আইএমইউ)এর প্রেসিডেন্ট। এই ইউনিয়ন পৃথিবীর বিভিন্ন দেশের গণিতবিদদের মধ্যে সমন্বয় ঘটিয়ে থাকে।

এর আগেও তিনি তার গবেষণার জন্যে বিভিন্ন পুরষ্কার পেয়েছেন।

গণিতজ্ঞদের মাঝে জন বল তার স্থিতিস্থাপকতা বিষয়ক গাণিতিক তত্ত্বের জন্যে সমাধিক পরিচিত। স্থিতিস্থাপক বস্তু, যেমন- রবারের আচরণের গাণিতিক সংখ্যা ও সূত্র তিনি দাঁড় করিয়েছেন।

পরবর্তীতে তিনি ‘কঠিন বস্তুর অবস্থান পরিবর্তনে বস্তুর ভেতরে যে আনুবিক্ষণীক গঠনের পরিবর্তন হয়, তা পূর্বানুমান করার বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। এ গবেষণাটিকে অনেক গণিতবিদ ফলিত গণিত হিসেবে আখ্যা দিয়েছেন। কিন্তু তার এ গবেষণা বিশুদ্ধ গণিতের জন্য খুবই উপযোগী। কেননা তিনি এ গবেষণা ক্যালকুলাস ও জ্যামিতির মৌলিক সূত্রের সাহায্যেই সফল করেছেন।

অধ্যাপক জন বল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে øাতক এবং ১৯৭২ সালে সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে গণিতের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।