২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে খনি বিস্ফোরণে নিহত ৫১, নিখোঁজ ১০০

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন শ্রমিক নিহত হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ১০০ জন। দেশটির একজন সরকারি কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সরকারি কর্মকর্তারা জানান, হেইলংজিয়াং প্রদেশের কিতাইহি শহরের ডংফেং কয়লা খনিতে

রোববার রাতে বিস্ফোরণের সময় ২২১ জন কয়লা শ্রমিক  কাজ করছিল। তাদের মধ্যে মাত্র ৪০ জন নিরাপদে বের হয়ে আসতে পেরেছে।

রেসকিউ অপারেশন্স হেডকোয়ার্টার্সের একটি সূত্র জানায়, বিস্ফোরণে কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়েছে এবং ৭০ জন বেঁচে গেছে।

বেঁচে যাওয়াদের মধ্যে ৪৮ জনকে ধ্বংসস্তুপের ভিতর উদ্ধার করা হয়েছে বলে সূত্রটি জানায়।

প্রাদেশিক ‘কোল মাইন সেফটি অ্যাডমিনিস্ট্রেশন’ জানিয়েছে, রোববার স্থানীয় সময় ২১৪০টায় (গ্রীনিচ মান সময় ১৩৪০টা) বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে সর্বশেষ কতজনের মৃত্যু ঘটেছে সে ব্যাপারে তারা কোন কিছু জানায়নি। তবে তাদের ওয়েব সাইটে বলা হচ্ছে, বিস্ফোরণের সময় সেখানে ২২০ জন কয়লা শ্রমিক কর্মরত ছিল। তাদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং ১১৫ জন এখনও নিখোঁজ রয়েছে।

উদ্ধার তৎপরতা এখনও চলছে বলে জানা গেছে।

চীনের কয়লা খনিগুলোকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক খনি বলে বিবেচনা করা হয়। চলতি বছরে দেশটিতে খনি বিস্ফোরণের ঘটনায় ৩,০০০ জনের মৃত্যু ঘটেছে। সরকারি হিসেব মতে, ২০০৪ সালে খনি বিস্ফোরণের ঘটনায় ৬,০০০ জন শ্রমিক মারা যায়। অবশ্য স্বতন্ত্র হিসেব মতে, মৃতের সংখ্যা বিশ হাজারের কাছাকাছি।

চীনের অধিকাংশ খনি বীমাকৃত না হলেও খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান হেইলংজিয়াং লংমেই মাইনিং গ্র“পের বীমা করা রয়েছে বলে জানা গেছে।