ইতালিতে শ্রমিক ধর্মঘট
ইতালিতে শনিবার সরকারের বাজেট পরিকল্পনার বিরুদ্ধে দশ হাজারেরও বেশি বিক্ষোভকারীরা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ করেছে। ধর্মঘটের সমর্থনে শহরে মিছিল সমাবেশ হয়েছে। ধর্মঘট চলাকালে প্রায় সকল যানবাহন ও অফিস আদালত বন্ধ ছিল।
অন্যদিকে রোমে কয়েক হাজার বিক্ষোভকারী পতাকা এবং প্ল্যাকার্ড বহন নিয়ে বিক্ষোভ করেন। এছাড়া মিলানেও বড় ধরনের শ্রমিক সমাবেশ হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো এক লাখ লোকের সমাবেশ হয়েছে বলে দাবি করছে।
বিরোধী দল ডেমোক্র্যাট নেতা পিয়ারো ফ্যাসিনো বিক্ষোভকারীদের সমর্থন জানান। তিনি অভিযোগ করেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, একটি বুদ্ধিমান সরকার নাগরিকের দাবির কথা শুনবে। আমি জানিনা প্রধানমন্ত্রী বার্লোসকুনির সেই জ্ঞান আছে কিনা।
বার্লোসকুনি সরকার প্রাইভেট পেনশন তহবিলের ওপর বড় ধরনের সংস্কার বিল অনুমোদন করার একদিন পর এই ধর্মঘট দেওয়া হল।
বাজেট বিরোধী ধর্মঘট ইতালিতে এটা দ্বিতীয়বারের মত।
ধর্মঘটের ফলে ২৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ১০৫টি জাতীয় এবং ১২৫টি আন্তর্জাতিক।
