২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১ জন গ্রেপ্তার

লন্ডনে ৭ জুলাইয়ের বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ইংল্যান্ডের উত্তরাঞ্চল থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 02:48 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এক বিবৃতিতে তারা জানায়, শনিবার পশ্চিম ইয়র্কশায়ারের ডিউজবারি এলাকা থেকে তদন্ত কমিশনের সন্দেহের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রম আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

লন্ডনের তিনটি সাবওয়ে ট্রেন এবং দ্বিতল বাসে বোমা হামলায় চারজন হামলাকারীসহ ৫৬ জন নিহত হয়।