উ. কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য প্রকাশ করতে হবে: সিওল
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, নভেম্বরের প্রথমার্ধে শুরু হওয়া ছয় জাতি আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে সার্বিক তথ্য প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন বলেন, এর বদৌলতে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহায়তা প্রদানের বিস্তারিত পরিকল্পনা প্রণয়ণ করবে।
তিনি বলেন, কেবল পারমাণবিক কর্মসূচি নয়, উত্তর কোরিয়াকে এর সঙ্গে সংযুক্ত অন্যান্য বিষয়েও তথ্য প্রকাশ করতে হবে।
