২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বর্ষীয়ান সাহিত্যিক বা জিন পরলোকে

চীনের অন্যতম খ্যাতিমান লেখক বা জিন আর নেই। সাংহাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দুরারোগ্য ক্যানসারে ভূগছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 10:28 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি বিশ শতকের চীনা বুদ্ধিজীবীদের আত্মপরিচয় অনুসন্ধানে’র প্রতীক বলে পরিচিত।

গত শতকে তিরিশের দশকে রচিত তার সুপরিচিত উপন্যাস গুলোতে চীনের কমিউনিষ্ট পূর্ব যুগের পারিবারিক পুরোহিত তন্ত্রের বর্ণনা রয়েছে।

বা জিন ১৯০৪ সালে চীনের পশ্চিমাঞ্চলীয় চেংদু শহরে জন্ম গ্রহন করেন। ১৯৪৫ সালে নতুন সরকারের প্রশংসা পেলেও পরবর্তীকালে চীনা সাংস্কৃতিক বিপ্লবের সময় তিনি কর্তৃপক্ষের আনুকূল্য হারান। প্রথম জীবনে তিনি গণতান্ত্রিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং কিছুকাল ফ্রান্সে অবস্থান করেন। ১৯২৮ সালে সেখান থেকে চীনে ফিরে আসেন। ১৯৩১ সালে সামন্ত্রতান্ত্রিক পরিবারের নির্যাতনের বর্ণনা করে রচনা করেন ‘ফ্যামিলি’ উপন্যাস। উপন্যাসটি ব্যাপক খ্যাতি অর্জন করে। পুরোনো শাসনব্যাবস্থার বিরোধিতার জন্য তিনি মাও সেতুংয়ের কমিউনিস্টদের দ্বারা প্রশংসিত হন। কিন্তু ১৯৬৬ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সাংস্কৃতিক বিপ্লবের সময় চীনের অপরাপর বুদ্ধিজীবীদের মত ‘প্রতি-বিপ্লবী’ আখ্যায়িত হয়ে তিনিও দুর্ভোগের শিকার হন। তবে ১৯৭৭ সালে তিনি পূনর্বাসিত হন এবং চাইনিজ রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতির মত অনেক সম্মানিত পদে অধিষ্ঠিত হন যা পরবর্তী দীর্ঘ ২০ বছর অক্ষুন্ন থাকে।

কিন্তু বা জিনের খ্যাতি সত্তেও সাংস্কৃতিক বিপ্লবকালীন নৃশংসতার স্মারক একটি জাদুঘর নির্মাণের জন্য তার আহবানে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।