এশিয়া সফরে আসছেন ব্রিটিশ বার্ড ফ্লু বিশেষজ্ঞরা
ভবিষ্যতে মারাত্মক বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব কিভাবে মোকাবিলা করা হবে, তা পরীক্ষা করে দেখতে ব্রিটিশ বিশেষজ্ঞরা শিগগিরই এশিয়া সফরে বের হচ্ছেন।
এশিয়ার যেসব দেশে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিয়েছে, সে সব দেশগুলো মেডিকেল রিসার্চ কাউন্সিলের (এমআরসি) বিশেষজ্ঞরা পরিদর্শন করবেন।
প্রধান মেডিকেল কর্মকর্তা স্যার লিয়াম ডোনাল্ডসন সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাজ্যে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিলে কমপক্ষে ৫০,০০০ লোকের প্রাণহানি ঘটবে।
বার্ড ফ্লু মানুষ থেকে মানুষে সংক্রমিত হলে মরণঘাতী ভইরাসটি ভয়াবহ আকার ধারন করবে বলে স্যার লিয়াম জানান।
তবে চলতি শীত মৌসুমে এ ভাইরাসের প্রকোপ দেখা দেবে না বলে স্যার লিয়াম মন্তব্য করেন।
অধ্যাপক কলিন ব্ল্যাকমোরের নেতৃত্বে এমআরসি’র বিজ্ঞানীদের একটি দল চীন, ভিয়েতনাম ও হংকং সফর করবে বলে জানা গেছে। তাদের পরিদর্শন থেকে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব প্রতিরোধ সংক্রান্ত প্রাপ্ত তথ্য ডিসেম্বরে লন্ডনের আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থাপন করা হবে।
এমআরসি প্রতিষ্ঠানই ১৯৩৩ সালে প্রথমবার বার্ড ফ্লু ভাইরাস সনাক্ত করে।
স্যার লিয়াম বলেছেন, বার্ড ফ্লু’র ভাইরাসের প্রকোপ শুরু হবে পূর্ব এশিয়া থেকে।
বার্ড ফ্লু প্রাদুর্ভাব মোকাবেলা করতে যুক্তরাজ্য ইতোমধ্যে ২৫ লাখ ডোজ ভাইরাল-বিরোধী ওষুধ মজুদ করেছে।
