২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতের সাথে চীনের রেলপথ নির্মাণ কাজ শেষ হয়েছে

চীন তিব্বতের সাথে প্রথম রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করেছে। রোববার চীনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

চীনের দক্ষিণাঞ্চলীয় কুইংহাই প্রদেশ থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত বিস্তৃত রেলপথটি আগামী বছর যাত্রীচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। চীন বলেছে এই রেলপথ দারিদ্র্যপীড়িত তিব্বতের উন্নয়ন ঘটাতে সাহায্য করবে।

কিন্তু চালু হবার আগেই এ রেলপথের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র গত জুনে বলেছেন, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে ২০৫০ সালের মধ্যে রেল লাইনটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিব্বতের তুষারাবৃত মালভুমির মধ্য দিয়ে যাওয়া বিশ্বের অন্যতম উচ্চতম এই প্যান-হিমালয়ান রেল পথ সমুদ্র সমতলের থেকে পাঁচ হাজার ৭২ মিটার (১৬ হাজার ছ’শ ৪০ ফুট) উঁচু। চার বছরের নির্মাণ কাজের পর পথটির ঝুঁকিপূর্ণ এক হাজার একশ’ ৪২ কিলোমিটার দীর্ঘ লাইন নির্মাণে মোট তিনশ’ কোটি মার্কিন ডলার ব্যায় হয়েছে বলে চীনা কর্মকর্তারা জানিয়েছেন।