২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের জন্য প্রস্তুত লাইবেরিয়া

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

দু’ বছর আগে বিদ্রোহী দলগুলো শান্তি চুক্তিতে সম্মত হলে এবং সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী নিয়োজিত করার মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে লাইবেরিয়া উৎসবমুখর হয়ে উঠেছে।

দুই দশকের যুদ্ধ ও যুদ্ধবিরতির মাঝামাঝি অবস্থা থেকে বেরিয়ে লাইবেরিয়ার জনগণ নির্বাচন প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।

২০ জনেরও বেশি প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে অবসরপ্রাপ্ত সকার তারকা জর্জ ওয়েহ এবং মহিলা ব্যাংকার ও সাবেক জাতিসংঘ কর্মকর্তা এলন জনসন স্যারলিফ শক্ত অবস্থানে রয়েছেন।

তবে অন্যান্য প্রার্থীদের মধ্যে কেউ কেউ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারবে বলে অনেকে ধারণা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। লাইবেরিয়ার যুদ্ধ পুরো পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়ে। সীমান্ত সংঘাত পাশ্ববর্তী দেশ সিয়েরা লিওন, জিনিয়া এবং আইভরি কোস্টে মারাত্মক প্রভাব ফেলে। শরণার্থী হয় বিপুল সংখ্যক মানুষ।