সন্ত্রাসী হামলার উড়ো খবরে আইফেল টাওয়ার খালি করে দেয় ফ্রান্স পুলিশ
আইফেল টাওয়ারে বোমা হামলার হবে রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তি টেলিফোনে উড়ো খবর জানালে ফরাসি পুলিশ স্থানটি খালি করে দেয়।
এ সময় ৩২৪ মিটার (১,০৬৩ ফুট) উঁচু এই ঐতিহাসিক টাওয়ারে কত ভ্রমণকারী ছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। পরে এই উড়ো খবর মিথ্যা প্রমাণিত হয়।
প্যারিস পুলিশের একজন মুখপাত্র জানান, প্রসিদ্ধ স্থাপনা আইফেল টাওয়ারে বোমা রাখা হয়েছে এবং তা এখনই বিস্ফোরিত হবে বলে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানালে পুলিশ টাওয়ারে অবস্থানকারীদের দ্রুত সে স্থান ত্যাগ করতে বলে এবং বোমার অনুসন্ধান চালায়। দেড় ঘন্টা পর জনসাধারনের জন্য আইফেল টাওয়ার আবার উন্মুক্ত করে দেওয়া হয়।
ফরাসি বিপ্লবের শতবর্ষে প্রতীক স্মারক স্মৃতি রক্ষার্থে ১৮৮৯ সালে এই টাওয়ারটি নির্মাণ করা হয়। এ টাওয়ারটিই আন্তর্জাতিকভাবে ফ্রান্সকে পরিচিত করে। প্রতি বছর এই টাওয়ারে কমপক্ষে ৬০ লাখ দর্শণার্থী ভ্রমণ করে। টাওয়ারটির ওজন ১০ হাজার একশ’ টন এবং ১৯৩০ সাল নাগাদ এটাই ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল।
