ভারতে রেল দুর্ঘটনায় নিহত ১০, আহত ১২
ভারতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের রাজধানী ভুপালের ২৮০ কিলোমিটার দক্ষিণে দাত্য রেলওয়ে স্টেশনের কাছে বুন্দেলখান্দ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে রেলওয়ে সংকেত কেন্দ্রে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছয়টি বগি নিয়ে যাত্রীবাহী ট্রেনটি উত্তর প্রদেশের বানারস থেকে মধ্য প্রদেশের গোয়ালিয়র রাজ্যের দিকে যাচ্ছিল।
