২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ইইউ সদস্যপদ নিয়ে সংকট নিরসনে আলোচনা

তুরস্ককে সদস্যপদ প্রদানের ইস্যুটি নিয়ে সৃষ্ট অচলবস্থা কাটাতে ইউরোপীয় ইউনিয়নভূক্ত (ইইউ) দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 10:47 AM

Updated : 26 Apr 2022, 06:10 PM

তুরস্ক সোমবার সদস্যপদ সংক্রান্ত আলোচনায় বসতে রাজি হলেও সদস্য রাষ্ট্রগুলো আলোচনার কাঠামো নির্ধারনে একমত হতে পারে নি।

অষ্ট্রিয়া তুরস্কের পূুর্ণ সদস্যপদের বিকল্প কোন ব্যবস্থার আহবান করলে কুটনীতিকরা শেষ রাউন্ডের লবিং শুরু করেন।

তবে তুরস্ক বলেছে অষ্ট্রিয়ার উত্থাপিত আংশিক সদস্যপদ গ্রহনের চাইতে সে বরং আলোচনা ত্যাগ করবে। পূর্ন সদস্যপদ প্রদানের প্রতিশ্রুতি ছাড়া সোমবারের আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে তাসখন্দ।

১০ দিন ব্যাপী এই আলোচনায় সমাধানে উপনীত হবার সম্ভাবনা অর্ধাঅর্ধি বলে জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্র মন্ত্রনালয় কর্মকর্তারা।

ইতোমধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ গুল টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসকে সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় শ্রেনীর সদস্য মর্যাদার চাইতে তুরস্ক বরং আলোচনা ত্যাগ করবে। কিন্তু অষ্ট্রিয় চ্যান্সেলর ওলফগ্যাং সুয়েসেল বলেছেন ইইউ’কে তার সম্প্রসারণের ব্যাপারে সকলের উদ্বেগের কথা মাথায় রাখতে হবে।