২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোটাবায়ার বাসভবনে আনন্দে-আড্ডায় বিক্ষোভকারীরা

পদত্যাগের দাবি নিয়ে শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ‍গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন দখল করেন বিক্ষোভকারীরা। তার আগেই অজ্ঞাত স্থানে পালিয়ে যান গোটাবায়া। গদি ছাড়তে রাজিও হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jul 2022, 10:56 PM

Updated : 14 Jul 2022, 07:00 PM

Image
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের দখল নেয়ার পর একদল বিক্ষোভকারী ভবনের সুইমিংপুলে গোসল সেরে নেন। ছবি: রয়টার্স
Image
দিনভর বিক্ষোভে নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছিলেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। তাই প্রেসিডেন্টের বাসভবনের দখল নেওয়ার পর সেখানকার নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন একদল বিক্ষোভকারী। ছবি: রয়টার্স
Image
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের দখল নেন। পরদিন ভবনের ভেতর একটি পোডিয়ামের সামনে এক বালক ছবি তুলছে। ছবি: রয়টার্স
Image
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের দখল নেয়ার পরদিন একদল বিক্ষোভকারী বেশ আরামের সঙ্গে শুয়ে ভবনে রাখা একটি টেলিভিশনে খেলা দেখছে।ছবি: রয়টার্স
Image
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের দখল নেয়। পরদিন অনেক মানুষ ভবনটি দেখতে আসেন এবং ছবি তোলেন। ছবি: রয়টার্স
Image
শুধু প্রেসিডেন্ট ভবন নয় বরং শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের দখলও নেয়। পরদিন সকালে ভবনের সামনে বিক্ষোভকারীদের বিশ্রাম করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
Image
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনের দখলও নেয়। সেখানে কুশন নিয়ে খেলতে দেখা যাচ্ছে একদল বিক্ষোভকারীকে। ছবি: রয়টার্স
Image
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নেয়ার পর সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর ভবনের বাগানে চলছে রান্নাবান্না।ছবি: রয়টার্স
Image
বিক্ষোভ তো অনেক হলো এবার একটু আরাম করা যাক। এই ভেবেই হয়তো কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবনের বাগানে শুয়ে-বসে আড্ডা দিচ্ছেন। ছবি: রয়টার্স
Image
নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষের অভিযোগ সরকারের দুর্নীতির কারণেই দেশের আজ এ অবস্থা। প্রেসিডেন্টের ভবনের কাছে একটি নিরাপত্তা তল্লাশি কক্ষে স্লোগান লেখা ‘আমাদের চুরি যাওয়া অর্থ ফেরত দাও’।ছবি: রয়টার্স
Image
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা শনিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের দখল নেয়ার পর বিক্ষোভকারীদের একজন গোটাবায়ার আলমারি থেকে তার শার্ট বের করে দেখছেন, হয়তো কোনটা পরবেন তা পছন্দ করছেন। ছবি: রয়টার্স
Image
শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের দখল নেয়ার পর একদল বিক্ষোভকারী প্রেসিডেন্টের শয়নকক্ষে ঢুকে তার খাটে শুয়ে পড়েন।ছবি: রয়টার্স
Image
প্রথমে বাধা দেয়ার চেষ্টা করলেও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়লে পুলিশ তাদের আর বাধা দেয়নি। বরং বিক্ষোভকারীদের সঙ্গে এই পুলিশ সদস্যও ভবনের জিমে ঢুকে খানিকটা শরীর চর্চা করে নিচ্ছেন।