২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালু করছে যুক্তরাষ্ট্র

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবেলায় সলোমন দ্বীপপুঞ্জে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 09:48 PM

Updated : 28 Apr 2022, 11:38 PM

ফিজিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে শনিবার ফিজিতে অবস্থান করেন ব্লিনকেন। গত চার দশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফিজি সফর করছেন।

১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জে দূতাবাস বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র।

নতুন করে দূতাবাস চালুর বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘‘চীন ওই অঞ্চলে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠছে। সনমন দ্বীপপুঞ্জের ব্যবসায়ী নেতাদের কাছে যা সত্যিকারের উদ্বেগের কারণ হয়ে উঠেছে।”

অর্থনৈতিক নানা সংকট সমাধানের দাবিতে এবং চীন বিরোধীরা কয়েকমাস আগে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় বিক্ষোভ করেছে।

কয়েকটি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত সলমান আইল্যান্ডস পাপুয়া নিউ গিনির দক্ষিণ-পূর্বে অবস্থিত। ২০১৯ সালে দেশটি তাইওয়ান কে ছেড়ে চীনের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

হোনিয়ারায় বিক্ষোভকারীরা গত ডিসেম্বরে সলোমন দ্বীপপুঞ্জের বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে পার্লামেন্টে জোর করে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল।

তার এক সপ্তাহ পর পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে যান বর্তমান প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারে।

ওই বিক্ষোভের পর সলোমনের পুলিশদের প্রশিক্ষন দিতে চীন পুলিশ উপদেষ্টা পাঠিয়েছিল। সঙ্গে শিল্ড, হেলমেট এবং ব্যাটনের মত উপকরণও পাঠায়।

এদিকে যুক্তরাষ্ট্রের জো বাইডেন সরকার প্রশন্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের নীতি নিয়েছে।

যে কারণে ওই অঞ্চলে আরো বেশি কূটনীতিক পাঠানো হচ্ছে, নিরাপত্তা আয়োজনও বাড়চ্ছে।

ব্লিনকেন বলেন, ‘‘নতুন করে দূতাবাস স্থাপনের অর্থ এই নয় যে শুধু নিরাপত্তার খাতিরে আমরা এখানে আছি, এখানে আসছি এবং এই অঞ্চলের দিকে মনযোগ দিচ্ছি। এটার কারণ এর থেকেই বেশি মৌলিক।

‘‘যখন আমরা এই অঞ্চলের দিকে তাই যা আমরা ভাগ করি, তখন আমরা ভবিষ্যতের ভাবনা থেকেই ওই অঞ্চলের দিকে তাকাই।”