২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার সাবেক নেতা মাহাথিরের শরীরে সফল অস্ত্রোপচার

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদের (৯৬) শরীরে সফল একটি অস্ত্রোপচার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 03:25 PM

Updated : 28 Apr 2022, 11:25 PM

রোববার দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 

“কোনো ঘটনা ছাড়াই পরিকল্পনা মতো অস্ত্রোপচারটি শেষ হয়েছে,” এক বিবৃতিতে বলেছে তারা।

মাহথির শুক্রবার হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। কয়েক মাসের মধ্যে এই দিনে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন তিনি। এর আগে ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পর ছাড়া পেয়েছিলেন।

মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মাহাথিরের হার্টের সমস্যা নতুন নয়। তার কয়েকবার হার্ট অ্যাটাক ও বাইপাস সার্জারি হয়েছে।

১৯৮১ সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর টানা ২২ বছর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। যে দলের হয়ে ক্ষমতায় ছিলেন তাদেরকে হারাতে জোট গঠন করে ২০১৮ সালের নির্বাচনে জিতে ৯২ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী পদে বসেছিলেন মাহাথির। তবে শরিকদের অন্তর্দ্বন্দ্বে ওই সরকার দুই বছরও পূর্ণ করতে পারেনি।

প্রধানমন্ত্রী না থাকলেও মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথিরের প্রভাব এখনও কম নয়।