২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুতের্তের মেয়ে

ফিলিপিন্সে ২০২২ সালের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়বেন বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মেয়ে সারা দুতের্তে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 08:21 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

ফিলিপিন্সের প্রেসিডেন্ট হিসেবে দুতের্তে আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তাছাড়া, আন্তর্জাতিক আদালত তার বিরুদ্ধে মাদক-বিরোধী লড়াইয়ে বিচারবহির্ভূত হত্যার অভিযোগের তদন্ত আহ্বান করেছে।

এ সমস্ত কারণে তার মেয়েই আসন্ন নির্বাচনে দুতের্তের উত্তরসূরি হবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। এবার সারার নির্বাচনে লড়ার বিষয়টি নিয়ে জল্পনার অবসান হল।

বিবিসি জানায়, এ মুহূর্তে সারা দুতের্তে শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এতদিন তিনি আগামী মেয়র নির্বাচনে অংশ নেবেন বলে আসছিলেন। তবে গত সপ্তাহে মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে লাকাস-সিএমডি পার্টিতে যোগ দেন সারা।

লাকাস-সিএমডি পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়ছেন ফিলিপিন্সের সাবেক স্বৈরশাসকের ছেলে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দুতের্তের মেয়ে মার্কোস জুনিয়রের রানিংমেট হিসাবে নির্বাচনে দাঁড়াচ্ছেন।

ফিলিপিন্সে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পৃথকভাবে নির্বাচিত হন। দুতের্তে গতমাসে রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণার দেওয়ার আগে প্রাথমিক বলেছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন।

শনিবার প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ সচিব মার্টিন আন্দানার জানান, ১৫ নভেম্বর (সোমবার) সময়সীমার মধ্যে ভাইস প্রেসিডেন্ট পদে লড়তে রদ্রিগো দুতের্তে মনোনয়নপত্র জমা দেবেন।