২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ-ঝুঁকির কভিড জিন দক্ষিণ এশীয়দের মধ্যে বেশি

অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এমন একটি জিনের সন্ধান পেয়েছেন যেটি কোভিড আক্রান্তের ফুসফুস বিকল করে ফেলা এবং মৃত্যুঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2021, 12:12 AM

Updated : 07 Apr 2022, 11:50 PM

বিবিসি জানায়, দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ শতাংশ মানুষ এবং ইউরোপীয় বংশোদ্ভূত ১৫ শতাংশ মানুষ কোভিডের ঝুঁকি বাড়ি দেওয়া এই জিন বহন করছে।

তবে গবেষকরা বলছেন, টিকাই এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়ক হতে পারে।

‘দ্য ন্যাচার জেনেটিক স্টাডি’র গবেষণায় যুক্তরাজ্যের কিছু কমিউনিটি এবং দক্ষিণ এশিয়ার কিছু দেশ কেনো কোভিডের উচ্চ ঝুঁকিতে রয়েছে সে বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে। কিন্তু বিষয়টি পুরোপুরি ব্যাখ্যা করা হয়নি।

আগের জেনেটিক কাজের উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন আণবিক প্রযুক্তি ব্যবহার করে ‘এলজেডটিএফএলওয়ান’ নামের সঠিক ওই জিনটিকে চিহ্নিত করেছেন গবেষকরা। কভিড-১৯ সংক্রমণে ঝুঁকি বাড়িয়ে দেওার জন্য দায়ী এই জিন।

আনুমানিক একটি পরিসংখ্যান দিয়ে গবেষকরা বলেছেন, জিনের ওই ঝুঁকিপূর্ণ সংস্করণ আফ্রিকান-ক্যারিবীয়দের প্রায় ২ শতাংশ মানুষের মধ্যে আছে। আর পূর্ব এশিয়ান বংশোদ্ভুতদের ১.৮ শতাংশ মানুষ এই জিন বহন করে।

তবে “গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে এই যে, ঝুঁকিপূর্ণ এ জিনটি সবার ক্ষেত্রে সমান ক্ষতিকারক হয় না। বরং আরও কিছু বিষয়, বিশেষ করে বয়স, আলাদা আলাদা ব্যক্তির ক্ষেত্রে বাড়তি ঝুঁকির কারণ হয়,” বলেন প্রধান গবেষক প্রফেসর জেমস ডেভিস।

তিনি আরও বলেন, “মহামারীতে নির্দিষ্ট কয়েকটি কমিউনিটির অবস্থা আরও খারাপ হওয়ার কারণ হতে পারে সামাজিক-অর্থনৈতিক কিছু বিষয়ও। তারপরও আমরা আমাদের জেনেটিক্স বদলে ফেলতে পারি না। আমাদের পরীক্ষায় দেখা গেছে, যারা উচ্চ-ঝুঁকির জিন বহন করছেন, তারা টিকা নিলে বিশেষভাবে উপকৃত হতে পারেন। ”