২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১৬

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি রাসায়নিককারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Aug 2021, 08:02 PM

Updated : 07 Apr 2022, 11:33 PM

এ ঘটনায় তিনতলা ওই কারখানা ভবনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের পূর্বদিকের এই কারখানায় শুক্রবার অগ্নিকাণ্ডের সময় ভবনের বেশির ভাগ জানালা বন্ধ ছিল। দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়।

ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়েছিল। করাচির পূর্বাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাকিব ইসমাইল মেমন বলেন, আগুনে অন্তত ১৬ জন মারা গেছে।

টেলিভশন চ্যানেলের ভিডিওতে কারখানার ওপরের তলাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখা যায়।

কারাখানায় ঢোকা এবং বের হওয়ার একটাই পথ। অগ্নিকাণ্ডের সময় ছাদের দরজাও বন্ধ ছিল। সে কারণে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয় বলে জিও টিভি-কে জানিয়েছেন অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান কর্মকর্তা মুবিন আহমেদ।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের একটি পোশাক কারখানায় আগুন লেগে ২৬০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছিল। অবৈধভাবে এবং সঠিক কোনও নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই কারখানা পরিচালনা করার কারণে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে।