২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সেনাবাহিনী ‘শ্বাসরুদ্ধকর গতিতে’ ভেঙে পড়েছে: মের্কেল

তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে আফগান সেনাবাহিনীর প্রতিরোধ গড়ে তোলা নিয়ে ভুল ধারণা করা হয়েছিল বলে স্বীকার করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 12:37 AM

Updated : 07 Apr 2022, 11:31 PM

শনিবার এক নির্বাচনী অনুষ্ঠানে মের্কেল বলেন, “আফগান সেনাবাহিনী শ্বাসরুদ্ধকর গতিতে ভেঙে পড়েছে। প্রতিরোধ আরও শক্তিশালী হবে বলে আশা করেছিলাম আমরা।”

এখন আফগানিস্তান থেকে লোকজনকে উদ্ধার করাই মূল কাজ কিন্তু পরে কী অর্জিত হল আর কী হয়নি তা নিয়ে একটি আলোচনা হওয়া দরকার বলে মন্তব্য করেছেন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তালেবান সারা দেশজুড়ে তড়িৎগতিতে অগ্রসর হওয়ার পর গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়, এতে পশ্চিমা বিশ্ব বিস্ময়ে বিমুঢ় হয়ে পড়ে।