২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানে ভূমিকম্পে নিহত ৫

তাজিকিস্তানের রাজধানী দুশানবের উত্তরপূর্বাঞ্চলে এক ভূমিকম্পে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জরুরি পরিস্থিতি কমিটি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 06:45 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র দুশানবের ১৬৫ কিলোমিটার উত্তরপূর্বে বলে শনিবার জানিয়েছে জরুরি পরিস্থিতি কমিটি; আর ইউরোপিয়ান মেডেটেরেইনিয়ান সাইসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি দেশটির রাশত জেলার ২৭ কিলোমিটার পূর্বে হয়েছে বলে জানিয়েছে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি তাজিকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর খুজান্দের ১৫৩ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।

শনিবার স্থানীয় সময় সকালের এ ভূমিকম্পটি দুশানবেতেও অনুভূত হয়েছে।  

জরুরি পরিস্থিতি কমিটি বলেছে, “বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে বৈদ্যুতিক লাইনও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

নিহতরা সবাই দেশটির তাজিকাবাদ জেলার তিনটি গ্রামের বাসিন্দা ছিলেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।