২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন রানি এলিজাবেথ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে আগামী ১৩ জুন সাক্ষাৎ করবেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Jun 2021, 08:52 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

জি-৭ সম্মেলন শেষে উইন্ডসর প্রাসাদে দেখা করবেন তারা। বাকিংহাম প্রাসাদ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

চলতি বছর ১১-১৩ জুনে জি-৭ সম্মেলন আয়োজন করছে যুক্তরাজ্য। সে উপলক্ষেই দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এটিই হবে বাইডেনের প্রথম বিদেশ সফর। আর যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে চলা ১৩তম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন তিনি।

গত এপ্রিলে স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এটিই হতে চলেছে রানির বড় কোনও বৈঠক। তবে অনুষ্ঠেয় এই বৈঠক সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি বাকিংহাম প্যালেস।

রানি এলিজাবেথ এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে সাক্ষাত করেছিলেন। তারও আগে ২০১৬ সালে রানি তার ৯০তম জন্মদিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।