২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ির ধাক্কায় নিহত ৫

চীনে পথচারীদের ভিড়ের মধ্যে চলে আসা চলন্ত গাড়ির ধাক্কায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 May 2021, 12:56 PM

Updated : 07 Apr 2022, 11:08 PM

দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর শহর দালিয়ানে এ ঘটনা ঘটেছে বলে রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

দালিয়ানের জননিরাপত্তা ব্যুরোর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে রাস্তা পারাপাররত এক দল লোকের ভিড়ে কালো রঙের একটি সেডান গাড়ি এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

ঘটনাস্থলেই চার ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আহত আরও পাঁচ জন হাসপাতালে ভর্তি আছেন। 

পরে গাড়িটির চালককে গ্রেপ্তার করে পুলিশ। তার ডাকনাম লিউ। সে মাদক গ্রহণ বা মদ পান করে গাড়ি চালাচ্ছিল না বলে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন। তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছে সিনহুয়া।