ফিলাডেলফিয়ার ভোট গণনা দপ্তরের কর্মীদের ‘হত্যার হুমকি’
যুক্তরাষ্ট্রের ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় বৃহত্তম শহর ফিলাডেলফিয়ার ভোট গণনা দপ্তরের কর্মীরা হত্যার হুমকি পেয়েছেন বলে স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন।
২০টি ইলেটোরাল ভোটের এ রাজ্যটি ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ে গুরুত্বপূণ অবদান রেখেছে।
বিবিসি জানায়, রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ফিলাডেলফিয়ার নগর কমিশনার আল শ্মিডট্ এ কথা জানিয়েছেন।
ফিলাডেলফিয়ার যেসব ভোট নিয়ে সমস্যা দেখা দিয়েছিল সেগুলোর গণনা এখনও চলছে এবং আরেক সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে।
নগরীটির এ রিপাবলিকান কর্মকর্তা জানান, তার নিজের ও কর্মীদের বিরুদ্ধে ‘ভোটো কারচুপি বা প্রতারণা করার চেষ্টার’ ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
শ্মিডট্ আরও জানান, লোকজন তার দপ্তরে ফোন করে ‘তাদের মতো লোকদের জন্যই দ্বিতীয় সংশোধনী’ বলে হুমকি দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে জনগণকে অস্ত্র রাখার ও বহন করার অনুমতি দেওয়া হয়েছে।
শ্মিডট্ বলেন, “দিন শেষে ভোটারদের দেওয়া বৈধ ভোট গণনা করছি আমরা। চারদিকে যে বিতর্ক শুরু হয়েছে তা এমন কিছু যা বুঝতে পারছি না আমি।”
