তুরস্কে-গ্রিসে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১৬
ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরে উদ্ধার অভিযান শেষ হয়েছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৬, আহত হয়েছেন ১,০৩৫ জন।
গত শুক্রবার এজিয়ান সাগরে ৬.৬ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্পে ইজমিরে ভবন ধসে মৃতের সংখ্যা ১১৪ জনে দাঁড়িয়েছে। আর গ্রিসের সামোস দ্বীপে মৃতের সংখ্যা ২ জনেই রয়েছে।
ভূমিকম্পে ইজমিরে ১৭টি ভবন আংশিক বা পুরোপুরি ধসে পড়ে। আহতদের মধ্যে এখনও ১৩৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূমিকম্পের প্রায় ৯০ ঘণ্টা পর গত মঙ্গলবার ইজমিরে একটি ভবনের ধ্বংস্তুপের নিচ থেকে চার বছরের এক মেয়ে শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
ভূমিকম্পে বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় ইজমিরের ১০ হাজারের বেশি মানুষ এখনো তাঁবুতে বসবাস করছেন।
শুক্রবার ওই ভূমিকম্পের পর ১,৮৫৫ বার পরাঘাত হয়।
