২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ১ কোটিরও বেশি আগাম ভোট

যুক্তরাষ্ট্রের ভোটাররা ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ পর্যন্ত এক কোটিরও বেশি আগাম ভোট দিয়েছেন বলে ইউএস ইলেকশন প্রজেক্টের তথ্যে দেখা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 03:13 PM

Updated : 18 Aug 2022, 03:54 PM

এবারের নির্বাচনের আগাম ভোট ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে ২০১৬ সালের অবস্থাকে ছাড়িয়ে গেছে এবং এভাবে এবার বিপুল সংখ্যক ভোট পড়বে বলে ধারণা পাওয়া যাচ্ছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করোনাভাইরাস মহামারীর মধ্যে আগাম ভোটের ধুম পড়েছে এবং এর কারণে ডাকযোগে আগাম ভোট দেওয়ার সংখ্যা বেড়েছে, বিশেষ করে ডেমোক্র্যাটদের মধ্যে।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডাকযোগে পাঠানো ব্যালটের মাধ্যমে ব্যাপক জালিয়াতি হতে পারে বলে বারবার অভিযোগ তুলে বিভ্রান্তি ও অবিশ্বাস ছড়িয়েছেন।

তারপরও সোমবার রাত নাগাদ প্রায় এক কোটি ৪০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন বলে ‘আগাম ভোট’ নিয়ে রাজ্যগুলোর প্রকাশ করা তথ্যে দেখা গেছে, জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়।

২০১৬ সালের ১৬ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ লাখ নাগরিক আগাম ভোট দিয়েছিল।

আরও পড়ুন:

ভোটের প্রচারে ফিরে ট্রাম্প বললেন, কোভিড থেকে সেরে তিনি ‘আরও শক্তিমান’