২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় আবার করোনাভাইরাস ‘পজিটিভ’ ব্রাজিলের প্রেসিডেন্টের

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবার ‘পজিটিভ’ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2020, 11:55 PM

Updated : 08 Apr 2022, 01:05 AM

বুধবার বাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বোলসোনারো নিজেই সাংবাদিকদের একথা জানিয়েছেন।

মহামারীর সঙ্কটকে শুরু থেকেই উপেক্ষা করে আসা বোলসোনারো গত ৭ জুলাই করোনাভাইরাস আক্রান্ত হন।

জ্বরসহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকা বোলসোনারো চতুর্থবারের মত তার নমুনা পরীক্ষা করানোর পর ফল পজিটিভ এসেছিল। এরপর সদ্যই তিনি আবার ভাইরাস পরীক্ষা করালেন।

ফেইসবুকে এক লাইভ সম্প্রচারে ব্রাসিলিয়ার সরকারি বাসভবন থেকে বোলসোনারো বলেছেন, তিনি ভাল আছেন। গতকাল সকালে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। সন্ধ্যার সময় ফল আসার পর দেখা যায়, তিনি এখনও করোনাভাইরাস পজিটিভ।

বোলসোনারো জানান, গত সপ্তাহে অসুস্থতা ধরা পড়ার পর থেকেই তিনি করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন।এতে কাজও হচ্ছে। কিছুদিন পর আবার ভাইরাস পরীক্ষা করবেন বলেও জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে সংক্রমণ বাড়ছে।

তবে করোনাভাইরাসের ঝুঁকিকে ছোট করে দেখিয়ে মহামারীর শুরু থেকেই বিভিন্ন মন্তব্য করে আসছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট, যে কারণে তাকে সমালোচিত হতে হয়েছে বিশ্বজুড়ে।

কোভিড-১৯ কে সাধারণ সর্দি-জ্বরের সঙ্গে তুলনা করে গত এপ্রিলে বোলসোনারো বলেছিলেন, এ ভাইরাস তাকে মোটেও কাবু করতে পারবে না। আর এখন আক্রান্ত হয়ে এখনও ভাইরাসমুক্ত হতে পারেননি তিনি।

পুরনো খবর:

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত