২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্ত বেড়ে ১১

সৌদি আরবে নতুন করে আরো চারজনের করোনাভাইরাস সঙক্রমণ রেকর্ড করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Mar 2020, 05:38 PM

Updated : 08 Apr 2022, 12:27 AM

রোববার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় টুইটারে এ তথ্য জানিয়ে বলেছে, আক্রান্তরা ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে এসেছে।

মধ্যপ্রাচ্যে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে ইরান থেকে। ৭ মার্চ পর্যন্ত দেশটিতে এ ভাইরাস সংক্রমণে ১৪৫ জন মারা গেছে। চীনের বাইরে ইতালির পর ইরানেই এ ভাইরাসে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

ইরানে নাগরিকদের ভ্রমণ বাতিল করেছে সৌদি আরব। কোনো সৌদি নাগরিক সেখানে ভ্রমণ করলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।