২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কোয়ারেন্টিনের জন্য ব্যবহৃত হোটেল ধসে প্রায় ৭০ জন আটকা

চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের শেনজং শি শহরে একটি হোটেল ধসে প্রায় ৭০ জন লোক আটকা পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 09:56 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে এবং রাত প্রায় ৯টার দিকে ভবনটির ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয় বলে শহর কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোটেলটি করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিন রাখার জন্য ব্যবহৃত হচ্ছিল বলে চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি জানিয়েছে। 

খবরে ভবন ধ্বসের কোনো কারণ জানানো হয়নি।

প্রকাশিত খবরে জানা গেছে, হোটেলটি ২০১৮ সালে চালু হয়েছিল এবং এতে অতিথিদের জন্য ৮০টি কক্ষ ছিল।
শুক্রবার পর্যন্ত ফুজিয়ান প্রদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২৯৬ জন। প্রদেশটিতে আক্রান্তদের সংস্পর্শে আসা ১০ হাজার ৮১৯ জনকে পৃথক অবস্থায় পর্যবেক্ষণে (কোয়ারেন্টিন) রাখা হয়েছে।