ম্যানিলায় সিঙ্গাপুরগামী উড়োজাহাজের জরুরি অবতরণ
দক্ষিণ কোরিয়ার আশিয়ানা এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় জরুরি অবতরণ করছে।
শনিবার রাতে ইঞ্জিনে সমস্যার কারণে এয়ারবাস ৩৫০ উড়োজাহাজটি ম্যানিলায় নামতে বাধ্য হয় বলে আশিয়ানার মুখপাত্র রোববার জানিয়েছেন।
ওই মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি দক্ষিণ কোরিয়ার ইনছান থেকে রওনা হয়েছিল এবং এতে প্রায় ৩১০ জন যাত্রী ছিল।
জরুরি অবতরণের সময় কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন তিনি।
