২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমগ্যাংয়ে স্থাপনা সরানো নিয়ে দক্ষিণকে আলোচনার প্রস্তাব উ. কোরিয়ার

উত্তর কোরিয়া জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট কুমগ্যাং রিসোর্টে দক্ষিণ কোরিয়ার নির্মাণ করা হোটেলসহসব স্থাপনা অপসরণের বিষয়টি নিয়ে সিউলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Oct 2019, 06:55 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। এদিন দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এবং মাউন্ট কুমগ্যাংয়ে স্থাপনা নির্মানকারী কোম্পানি হুন্দাই গ্রুপের কাছে উত্তর কোরিয়া একটি নোটিশ পাঠিয়েছে।

এ নোটিশেই ওই স্থাপনাগুলো ভেঙে ফেলা এবং বিষয়টি নিয়ে আলোচনার অনুরোধ জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লি-সাং-মিন এক ব্রিফিংয়ে বলেছেন, “সরকার মাউন্ট কুমগ্যাং পর্যটন প্রকল্পের একটি ভালো সমাধানের জন্য প্রস্তুতি নেবে। যাতে দক্ষিণ কোরিয়ার মানুষের সম্পত্তির অধিকার সুরক্ষিত থাকে আবার এর পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি, আন্ত কোরীয় চুক্তি এবং অভ্যন্তরীন ঐকমত্যের বিষয়টিও বিবেচনায় থাকে।”

মাউন্ট কুমগ্যাং দুই কোরিয়ার মধ্যকার প্রধান দুটি অর্থনৈতিক প্রকল্পের একটি। অপর প্রকল্পটি হচ্ছে কায়েসং শিল্প এলাকা।

১৯৫০-৩৫ সালের কোরিয়া যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে কয়েক দশকের বৈরিতার সময়টিতে দুই কোরিয়ার মধ্যে সহযোগিতার এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে আছে কুমগ্যাং প্রকল্প।

কিন্তু উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে এ পর্যটন কেন্দ্রটি কিম পরিদর্শন করার সময় এর সমালোচনা করেছেন এবং এ প্রকল্প পূর্বসূরিদের খুবই ভুল এবং নির্ভরশীল নীতি আখ্যা দিয়েছেন । নিজ ভূখন্ডের উন্নতি করতে পূর্বসূরিরা দক্ষিণ কোরিয়ার ওপর নির্ভর করেছেন বলে দোষারোপ করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সহায়তা ছাড়াই উত্তর কোরিয়ার এ প্রকল্পের কাজ করা ভাল বলে কিম মন্তব্য করেন। ভবনগুলো পুরোনো এবং জরজীর্ণ হয়ে গেছে জানিয়ে কিম এগুলো গুঁড়িয়ে দিয়ে উত্তর কোরিয়ার নিজস্বভাবে আধুনিক ভবন বানানোর নির্দেশ দেন।

পুরনো খবর:

পর্যটন কেন্দ্রে দ. কোরিয়ার হোটেল অপসারণের নির্দেশ কিমের