২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ১

ইতালির স্ট্রম্বলি দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে একজন নিহত হয়েছে। আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে পর্যটকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Jul 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

নিহত ব্যক্তি একজন পর্বতারোহী। পাথরের আঘাতে তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

লোকজনদেরকে উদ্ধার করতে নৌবাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দমকলকর্মীরাও উদ্ধারকাজ চালাচ্ছে। ৭০ জনকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।

সিসিলির উত্তরের এ দ্বীপটির পশ্চিমাংশে হঠাৎ করেই আগ্নেয়গিরি ফুঁসে উঠে অগ্ন্যুৎপাত শুরু হয়। কাছাকাছি হোটেলের এক কর্মীর কথায়, “আমরা হোটেল থেকেই বিস্ফোরণ দেখতে পেয়েছি। বিকট শব্দ হচ্ছিল। আমরা কান চেপে ধরি। আর তারপরই একগাদা ছাইয়ে ঢাকা পড়ি। গোটা আকাশই ছাইয়ে ভরে গেছে।”

বিশ্বে এটিই সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। ১৯৩২ সাল থেকে নিয়মিতই এতে অগ্ন্যুৎপাত ঘটছে। জরুরি এক সাহায্যকর্মী ইতালির রাই টিভিতে বলেছেন, “দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে। আরো কয়েকজন সামান্য আহত হয়েছে।”