পাকিস্তানে রাস্তার পাশের বোমায় ৪ সেনা নিহত
পাকিস্তানের নর্থ ওয়াজিরিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার সেনা নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।
শুক্রবার খার কামার এলাকায় একটি সড়কে বিস্ফোরণেরই ওই ঘটনা ঘটে। এর আগে সড়কে পুঁতে রাখা অন্য একটি বোমা বিস্ফোরণের ঘটনায় সেনাদের তল্লাশি অভিযান চলাকালে আবারও বিস্ফোরণ হয়।
পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে।
খার কামার এলাকায় নানা হামলায় গত মাসেও অন্তত ১০ সেনা নিহত এবং ৩৫ জনের বেশি সেনা আহত হয়।
