২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নবদম্পতির মৃতদেহ

পশ্চিম বঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এক নবদম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2019, 10:39 AM

Updated : 08 Apr 2022, 04:09 PM

শুক্রবার রাতে ক্যাম্পাসের চীনা ভবনের কাছে মৃতদেহ দুটি পাওয়া গেছে বলে শনিবার জানিয়েছে পুলিশ, খবর এনডিটিভির। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগটিই চীনা ভবন হিসেবে পরিচিত।

মৃতদেহ দুটি ১৯ বছর বয়সী অবন্তিকা ও ১৮ বছর বয়সী সোমানাথ মাহাতোর বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এই যুগল সম্প্রতি বিয়ে করেছিলেন এবং তারা উভয়েই বোলপুরের শ্রীনন্দা হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন তিনি।

সোমানাথ চলতি বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলেন এবং অবন্তিকা ক্লাশ ১০ এর বোর্ড পরীক্ষা দিয়েছিলেন।

বিশ্বভারতীয় জনসংযোগ কর্মকর্তা (পিআরও) অনির্বাণ সরকার বলেছেন, “আমাদের নিরাপত্তা সদস্যরা চীনা ভবনের কাছে মৃতদেহ দুটি দেখার পর ঘটনাটি আমাদের জানায়।” 

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্ত পরীক্ষার প্রতিবেদনে আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বোলপুর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা।  

“আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি, আর গভীর রাত্রে তারা কীভাবে ক্যাম্পাসে ঢুকল তা বের করতে কর্তৃপক্ষ একটি আদেশ জারি করতে পারে,” বলেছেন তিনি।