২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোতে বাস উল্টে ১১ জনের মৃত্যু

মেক্সিকোর জাকাতেকাস অঙ্গরাজ্যে একটি বাস উল্টে তিন শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2019, 10:01 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

স্থানীয় সময় রোববার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজধানী মেক্সিকো সিটি থেকে ছেড়ে আসা বাসটি উত্তরের তোরেঅন নগরীতে যাচ্ছিল। সেটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান জরুরি নিরাপত্তা সেবার প্রধান মোইজিজ ভিলাগ্রানা।