২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় দুই জাপানি কিশোরের মৃত্যু

অস্ট্রেলিয়ার ফ্রেজার দ্বীপে একটি হ্রদে ডুবে জাপানের দুই কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Mar 2019, 02:08 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

এক টুইটে কুইন্সল্যান্ড পুলিশ জানায়, শুক্রবার ওই দুই কিশোর নিখোঁজ হয়েছিল। শনিবার হ্রদে তাদের মৃতদেহ পাওয়া যায়।

“দুঃখজনকভাবে ১৬ বছরের দুই কিশোর রাতে ফ্রেজার দ্বীপে ডুবে গেছে। তারা জাপানের নাগরিক। শুক্রবার  বিকাল ৫টার দিকে একটি ট্যুর গ্রুপ থেকে লেক ম্যাকেঞ্জির কাছে তাদের দুই সদস্য নিখোঁজ হয়েছে বলে জানানো হয়েছিল।”

কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের লেক ম্যাকেঞ্জি বিশ্ব জুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।