২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক অস্ট্রেলীয়র সঙ্গে আইনজীবীদের দেখা করতে দিচ্ছে না চীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে বেইজিংয়ে আটক অস্ট্রেলীয়র সঙ্গে চীন কর্তৃপক্ষ সাক্ষাৎ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন আটক ওই ব্যক্তির স্ত্রীর নিয়োগ করা দুই আইনজীবী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Feb 2019, 08:37 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

কারণ হিসাবে বলা হচ্ছে, আটক চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় লেখক ইয়ং হেনজুং এ দুই আইনজীবীর নিয়োগ পছন্দ করেননি। কিন্তু আইনজীবীরা এ কথার সত্যতা যাচাই করতে ইয়ংয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চাইলে তাদেরকে বাধা দেয় চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো।

চীনের গুয়াংঝু প্রদেশে ভিন্নমতালম্বী এ লেখককে গত মাসে গুপ্তচরবৃক্তির অভিযোগে আটক করা হয়েছিল। হেংজুন নিউ ইয়র্ক থেকে বেইজিং পৌঁছানোর পরই নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। তার বিরুদ্ধে তদন্ত চলছে।

হেংজুনের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়া এক আইনজীবী মো শাওপিং বলেছেন, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো শুক্রবার তাকে বলেছে, হেংজুন তার পরিবার থেকে আইনজীবীর নিয়োগ মেনে নেননি। কিন্তু মো একথা হেংজুনের মুখ থেকে শোনার জন্য তার সঙ্গে দেখা করতে চাইলে তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে নিরাপত্তা ব্যুরো।

অপর আইনজীবী শ্যাং বাজুন রয়টার্সকে বলেছেন, “হেংজুন আসলেই আইনজীবীদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক নন কিনা তা নিয়ে আমাদের ঘোর সন্দেহ রয়েছে।”

পরবর্তীতে অস্ট্রেলিয়ার কাউন্সিলরকে ইয়ংয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হলে তারা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বলে আশা প্রকাশ করেন আইনজীবী শ্যাং।