অস্ট্রেলিয়ায় আকস্মিক বন্যায় দুইজনের মৃত্যু
অস্ট্রেলিয়ার সিডনিতে ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে।
বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। কিছু কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।
বিবিসি জানায়, বুধবার সারাদিন ধরেই সিডনি জুড়ে ভারি বৃষ্টি হয়েছে। এমনকি সেখানে সাধারণত সারা মাসে যে গড় বৃষ্টিপাত হয়, এদিন মাত্র দুই ঘণ্টাতেই তাপেরিয়ে গেছে।
এদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার। ঝড় ও বৃষ্টির মধ্যে সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সিডনির উত্তরের থর্নলেই শহরতলীতে বুধবারসকালে গাড়ি দুর্ঘটনায় ১৪ বছরের এক কিশোর মারা গেছে।
এছাড়া জরুরি উদ্ধার কাজ পরিচালনার সময় একজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। সিডনিতে সড়কে গাড়ি চালকদের সাহায্য করারসময় গাছের নিচে পড়ে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা কর্মকর্তারা।
এদিন ১৩০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়ে গেছে। সড়ক ও রেলপথেও অনেক সেবা বাতিল বা বিলম্বিত হয়েছে। সিডনি বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, ঝড়েরকারণে এদিন তারা মাত্র একটি রানওয়ে খোলা রাখতে পেরেছেন। বাকি দুইটি বন্ধ ছিল।
১৯৮৪ সালের পর এটাই নভেম্বরে রাজ্যের সবচেয়ে দুর্যোগপূর্ণ দিন ছিল বলে জানায় অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর।“এদিন ৯০ মিনিটে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”
বুধবার সন্ধ্যায়ও সিডনির প্রায় সাড়ে তিন হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে বিবিসি। কর্তৃপক্ষ সিডনির বাসিন্দাদের খুব প্রয়োজন না হলেবাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেছে।
একদিকে সিডনিতে ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে কুইন্সল্যান্ডে অনাবৃষ্টি ও তাপদাহের কারণে সৃষ্ট দাবানল ভয়ঙ্কর রূপ নিচ্ছে।
