২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায় রেকর্ড ছাড়াল চীনের আলিবাবা

চীনে অনলাইন কেনাবেচার ই-কমার্স সাইট 'আলিবাবা’ তাদের ব্যবসায় আগের রেকর্ডকে ছাড়িয়ে বিপুল পরিমাণ বিক্রির নতুন রেকর্ড গড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Nov 2018, 09:23 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

বাৎসরিক সিঙ্গেলস’ ডে তে রোববার কোম্পানিটি ৮৫ সেকেন্ডে ১শ’ কোটি ডলারের পণ্য বিক্রির রেকর্ড গড়েছে। তাছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে প্রথম এক ঘণ্টাতেই বিক্রি হয়েছে ১ হাজার কোটি ডলারের পণ্য।

যেখানে গত বছর কোম্পানিটির মোট আয় ছিল মাত্র ২ হাজার ৫শ’কোটি ডলার। এ বছর দিনটি শেষ হতে এখনো আরো কয়েকঘণ্টা বাকী।

সঙ্গীহীন বা একাকীদের জন্য ভ্যালেনটাইন্স ডে-র বিকল্প হিসাবে আলিবাবা 'সিঙ্গলস্‌ ডে’ হিসাবে ১১ই নভেম্বর দিনটি উদযাপন শুরু করেছে সেই ২০০৯ সাল থেকে।

সিঙ্গেলদের জন্য এ দিনটিতে আলিবাবা বিশেষ মূল্যছাড় দেয়। ফলে প্রতিবছরই এ দিনটি চীনে ক্রেতাদের জন্য কেনাকাটার এক বিশেষ দিন। অনেক ক্রেতাই কমখরচে বাজার করার জন্য এ দিনের অপেক্ষায় থাকে।

এবছর বিশেষ এ দিনটিতে আলিবাবার ব্যবসা ৩ হাজার ২ শ’ কোটি ডলার ছড়িয়ে যাবে বলে ধারণা প্রকাশ করেছে বৈশ্বিক বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি।