২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় যোগব্যায়াম ক্লাসে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি যোগব্যায়াম কেন্দ্রে ক্লাস চলাকালে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়ে নিজে আত্মহত্যা করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2018, 12:19 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ফ্লোরিডার রাজধানী তালাহাসের একটি অভিজাত শপিংমলে অবস্থিত ‘হট ইয়োগা স্টুডিও’ তে এ ঘটনা ঘটে।

সেখানে মোট আটজন গুলিবিদ্ধ হয়েছিলেন, তাদের মধ্যে দুইজন পরে মারা যান।

তালাহাস মেমোরিয়াল হেল্থকেয়ারে আহত ছয়জনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, বন্দুক হামলাকারী গুলি করা শুরু করলে ক্লাসে থাকা এক ব্যক্তি নিজের পিস্তল বের করে তাকে ধাওয়া করেন, এক পর্যায়ে বন্দুকধারী আত্মহত্যা করে।

“ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, ক্লাসে থাকা ব্যক্তিরা বন্দুকধারীর বিরুদ্ধে শুধু ঘুরেই দাঁড়াননি বরং অন্যদের বাঁচানোর চেষ্টাও করেছেন।”

হামলাকারী একজনই ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তার পরিচয় এবং যোগব্যায়াম ক্লাসে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কোনো বিবাদ ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।